নাটোরে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
নাটোর প্রতিনিধি-নাটোরে ২ নং তেবাড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের ২ নং তেবাড়িয়া ইউনিয়নে একডালা বাবুর পুকুর পাড়ে যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, ,যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, যুগ্ম আহবায়ক যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, ২ নং তেবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল কাওছার রুবেল, সাধারন সম্পাদক আতিকুল ইসলাম জনি সহ তেবাড়িয়া ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন দেশ আজ এক সংকটের ভিতর । বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের নেতা তারেক রহমান দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে সবাই কে ঐক্যবদ্ধ রেখে সামনের নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাইকে এক হয়ে কার কাজ করতে হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































